অর্পিত সম্পত্তি সম্পর্কিত আইন ও বিধিমালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মো.মোসলেম উদ্দিন খান, প্রকাশ-জানুয়ারি ২০১২, শরফুদ্দিন ল বুক সেন্টার, মূল্য:২৫০ টাকাঅর্পিত সম্পত্তি আইনের সংশোধনী এসেছে ২০১১ সালে। এ নতুন সংশোধনীসহ এ আইনের বিস্তারিত আলোচনা করা হয়েছে বইটিতে। বইটিতে ছয়টি খণ্ড রয়েছে। প্রথম খণ্ডে আছে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন ২০০১। এ অংশে ২০০১ সালের এ আইনটিতে ২০১১ সালে যে সংশোনী এসেছে তা সন্নিবেশ করে আলোচনা করা হয়েছে। এ অধ্যায়ে উচ্চ আদালতের বিভিন্ন সিদ্ধান্ত সংযোজন করায় বইটি পেয়েছে ভিন্ন মাত্রা। বইটির দ্বিতীয় খণ্ডে আছে শত্রু সম্পত্তি (তত্ত্বাবধান ও নিবন্ধিকরণ) আদেশ, ১৯৬৫। তৃতীয় খণ্ডে আছে পূর্ব পাকিস্তান শত্রু সম্পত্তি (ভূমি ও বাড়িঘর) প্রশাসন এবং বিলিবন্দোবস্ত আদেশ ১৯৬৬। চতুর্থ খণ্ডে আছে অর্পিত ও অনাবাসী সম্পত্তি (প্রশাসন) আইন, ১৯৭৪। পঞ্চম খণ্ডে আছে শত্রু সম্পত্তি (জরুরি বিধানাবলি অব্যাহত) (রহিতকরণ) আইন ১৯৭৪ এবং ষষ্ঠ খণ্ডে আছে সার্কুলারসমূহ।বইটির শেষ অংশে ২০১১ সালের ২৩ নম্বর আইন নামে অর্পিত সম্পত্তি আইনের সংশোধনীটি তুলে ধরা হয়েছে। বইটি আইনজীবী,বিচারকসহ সাধারণ পাঠকের কাজে আসবে।