অলস মানুষ নিয়ে নাটকটির গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরটিভিতে আজ থেকে শুরু হচ্ছে ধারাবাহিক নাটক অলসপুর। লিখেছেন মুহাম্মদ মামুন-অর-রশিদ, পরিচালনা করেছেন আল হাজেন। এখানে অভিনয় করছেন আলভি। কথা হলো তাঁর সঙ্গে। ‘অলসপুর’ নাটকটি নিয়ে কিছু বলুন।অলসপুর নামের গ্রামের মানুষকে নিয়ে নাটকটির গল্প। এখানে দু-একজন ছাড়া বাকি সবাই অলস। অলসপুর গ্রামে একদিন আসে মুসাফির মকবুল। নানা বিড়ম্বনার পর সে আশ্রয় নেয় মেম্বর ভজার বাড়িতে। গ্রামের আরেক অলস বক্কার (নাটকে আমার বাবা) খুবই শিক্ষানুরাগী। নিজে না জানলেও একসময় গ্রামে অন্যদের সহায়তায় ইংরেজি শিক্ষার কোর্স চালু করে। গ্রামের সবার মতো আপনিও অলস?আগেই বলেছি, অলসপুর গ্রামের দু-একজন ছাড়া সবাই খুব অলস। তবে এখানকার মেয়েরা ছেলেদের ওপর কর্তৃত্ব করে। নাটকে আমি আনারসী। আমার বান্ধবী মীম। তাদের বাড়িতে গৃহশিক্ষক হিসেবে যোগ দেয় চঞ্চল। তাকে আমি পছন্দ করি। এদিকে আলসেমির কারণে আমার পড়াশোনা বন্ধ হয়ে যায়। আমি শর্ত জুড়ে দিই, বাড়িতে গৃহশিক্ষক হিসেবে চঞ্চল যোগ দিলে তবেই পড়ব।‘লেডিস্ট ফার্স্ট’ নাটকটি নিয়ে বলুন। বাংলাভিশনের এই ধারাবাহিক নাটকে আমার স্বামী শোয়েব। এখানে আমি খুব আহ্লাদি, শ্বশুরবাড়ির সবার কাছে বিশ্বস্ত আর প্রতিবেশীদের কাছে দারুণ আড্ডাবাজ। একসময় আমার চরিত্রের আসল রহস্য সবার কাছে উম্মোচন হবে। ‘গুলশান এভিনিউ’ ধারাবাহিকের খরব কী?এখন এই ধারাবাহিকে আমি কাজ করছি না। মাসের প্রায় ২০-২৫ দিন গুলশান এভিনিউ নাটকের শুটিংয়ে ব্যস্ত থাকতে হতো। তাতে আমার পড়াশোনা থেকে শুরু করে অন্যান্য কাজে বেশ ঝামেলা হয়। তাই নাটকটিতে এখন আর কাজ করতে পারছি না। আগামী কয়েকটি পর্ব পর্যন্ত আমাকে দেখা যাবে। পড়াশোনার কী খবর?আমি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিবিএতে পড়ছি। ঈদের নাটকের কাজ শুরু করেছেন?আগামী সপ্তাহ থেকে ঈদের নাটকের কাজ করব। নাটকটি মাসুদ রহমান পরিচালনা করবেন। এখানে আমার সহশিল্পী অপূর্ব।