অলিম্পিকে এই প্রথম সৌদি নারী ক্রীড়াবিদেরা (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অলিম্পিকে প্রথমবারের মতো অংশ নিচ্ছেন সৌদি আরবের নারীরা। শেষ পর্যন্ত দেশটির অলিম্পিক কমিটি যোগ্য নারী ক্রীড়াবিদদের অলিম্পিকে যাওয়ার অনুমতি দিয়েছে। জুলাইয়ে লন্ডনে শুরু হচ্ছে এই প্রতিযোগিতা। আজ সোমবার বিবিসি অনলাইনে প্রকাশ করা হয়েছে।সৌদি কর্মকর্তারা বলেন, অলিম্পিক মানের নারী ক্রীড়াবিদ আছেন একজনই। তিনি হলেন ‘শো জাম্পার’ (অশ্বারোহীর জন্য একধরনের প্রতিযোগিতা) দালমা রুশদি মালহাস। তাঁরা বলেন, অলিম্পিকে আরও নারী প্রতিযোগী অংশ নেওয়ার সুযোগ থাকতে পারে। ঢিলেঢালা পোশাকের সঙ্গে হিজাবে চুল ঢেকে রাখবেন নারী ক্রীড়াবিদেরা। তবে মুখমণ্ডল খোলা থাকবে।এর আগে সৌদি আরব কেবল পুরুষ ক্রীড়াবিদদের অলিম্পিকে অংশ নেওয়ার অনুমতি দেয়। এই সিদ্ধান্তের প্রতিবাদে বিভিন্ন দেশে প্রতিবাদের ঝড় ওঠে। পুরুষদের পাশাপাশি নারী ক্রীড়াবিদদেরও অলিম্পিকে যেতে দেওয়ার দাবি জানায় তারা। এতে অনেকে আশঙ্কা করেন, এভাবে লৈঙ্গিক বৈষম্যের কারণে আন্তর্জাতিক অলিম্পিক অ্যাসোসিয়েশন হয়তো পুরো সৌদি দলকেই অলিম্পিকে অযোগ্য ঘোষণা করতে পারে।সৌদি আরবের বহু রক্ষণশীল মানুষ এখনো খেলাধুলায় নারীদের প্রকাশ্য অংশগ্রহণের তীব্র বিরোধিতা করে। বিবিসির এই প্রতিবেদনের বলা হয়, এটি একটি ঐতিহাসিক সিদ্ধান্ত। যেখানে দেশটিতে প্রকাশ্যে নারীদের যেকোনো ভূমিকার ঘোর বিরোধিতা করা হয়, সেখানে এ ধরনের সিদ্ধান্ত যুগান্তকারী। সমাজে নারীদের আরও বেশি সক্রিয় অংশগ্রহণের সুযোগ দিতে দীর্ঘদিন ধরে সৌদি বাদশাহ আবদুল্লাহ চাপে রয়েছেন।