অল্প বয়সেই স্ট্রোকের ঝুঁকি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কম বয়সীদের ক্ষেত্রেও স্ট্রোকের ঝুঁকি বেড়ে গেছে, বিশেষ করে তরুণদের ক্ষেত্রে। আমেরিকান অ্যাকাডেমি অব নিউরোলজি জার্নালে প্রকাশিত নিবন্ধে দেওয়া গবেষকদের তথ্যমতে, স্ট্রোকে আক্রান্ত প্রতি পাঁচজনের মধ্যে একজনের বয়স ৫৫ বছরের কম। যুক্তরাষ্ট্রের সিনসিনাটি ও নর্থ ক্যানটাকি এলাকায় ২০ বছরের বেশি বয়সী ১৩ লাখ মানুষের মধ্যে ১৯৯৩ থেকে ২০০৫ সালের মধ্যে তিন দফায় সমীক্ষা চালানো হয়েছে। এতে দেখা গেছে, ১৯৯৩ থেকে ২০০৫ সাল পর্যন্ত ৫৫ বছরের কম বয়সীদের ক্ষেত্রে ৬ শতাংশ পর্যন্ত স্ট্রোকের ঝুঁকি বেড়ে গেছে। গবেষকদের তথ্যমতে, তরুণদের বা কম বয়সীদের ক্ষেত্রে স্ট্রোকে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়লেও সব বয়সীদের বিবেচনায় স্ট্রোকের হার কমেছে। গবেষক ড. ব্রেট কিসেলা স্ট্রোকের ঝুঁকি প্রসঙ্গে জানান, ডায়াবেটিস ও মুটিয়ে যাওয়ার হার বেড়ে যাওয়া ও কোলেস্টেরলযুক্ত খাবার তুলনামূলকভাবে বেশি খাওয়ার ফলে তরুণেরা স্ট্রোকের ঝুঁকির মধ্যে রয়েছে। সুষম খাবার, নিয়মিত শরীরচর্চা ও নিয়ন্ত্রিত জীবনযাপনপদ্ধতি স্ট্রোকের ঝুঁকি থেকে নিরাপদ রাখতে পারে বলে গবেষকেরা সে অনুযায়ী চলতে পরামর্শ দিয়েছেন।