অল্প সময়ে নির্বাচন করা কঠিন: সাখাওয়াত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেন বলেছেন, ‘আমরা আমাদের বক্তব্যে স্থির। কারণ এই অল্প সময়ে নির্বাচন করা কঠিন। এটা আমাদের নীতিগত মত। চূড়ান্ত সিদ্ধান্ত ইতিবাচক বা নেতিবাচক যা-ই হোক না কেন, তা কমিশনে সভা করে জানানো হবে।’আজ বুধবার বিকেলে নির্বাচন কমিশন কার্যালয়ে নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেন সাংবাদিকদের এ কথা বলেছেন।সাখাওয়াত হোসেন বলেন, ‘নির্বাচন করবে নির্বাচন কমিশন। অন্য কেউ করবে না। এ সময় নির্বাচন করতে সমস্যা হবে কি না, সেটা কমিশনই ভালো বুঝবে। তাত্ত্বিক কথা অনেক বলা যায়। বাস্তবে যারা কাজ করে, তাদের ব্যাপার ভিন্ন। একটা সিটি করপোরেশন দুই ভাগ হয়েছে। কিন্তু ভোটার তালিকা পুনর্বিন্যাস হয়নি। নির্বাচনের মালামাল কেনার জন্য দরপত্র আহ্বান করতে হবে। সরকার চাচ্ছে নির্বাচন করতে, তা যদি হয়, তাহলে তফসিল ঘোষণা করে অর্ধেক কাজ করার পর বাকি কাজ পরবর্তী কমিশনারদের ঘাড়ে চাপিয়ে যাব কি না. সেটাও কমিশনের সভায় সিদ্ধান্ত নেওয়া হবে।’