অল্পের জন্য রক্ষা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেয়েটি মেধাবী। সপ্তম শ্রেণীতে পড়ে। কিন্তু সেই ছোট্ট মেয়েটিরই বিয়ে হতে যাচ্ছিল গত বৃহস্পতিবার রাতে। এ ঘটনা সিলেটের গোয়াইনঘাট উপজেলার আলীরগাঁও ইউনিয়নের বারহাল গ্রামের। বর পার্শ্ববর্তী জৈন্তাপুর উপজেলার রনি ছরোফোদ গ্রামের বদরুল মিয়া। মুঠোফোনে বর ও কনের বাবা এ বিয়ে ঠিক করেন। কিন্তু বিয়ের দিন সন্ধ্যায় খবর পেয়ে স্থানীয় সামাজিক সংগঠন ‘সবুজ সংঘ’-এর কয়েকজন তরুণ সদস্য সাংবাদিকদের মাধ্যমে থানা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই বিয়ে বন্ধ করে দেয়। বাল্যবিবাহের হাত থেকে অল্পের জন্য রক্ষা পায় মেয়েটি। গোয়াইনঘাট প্রতিনিধি