অল্পের জন্য রক্ষা পেলেন মওদুদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধী দল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে চট্টগ্রামে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। তিনি অল্পের জন্য রক্ষা পেয়েছেন।আজ শনিবার ঢাকা থেকে রওনা হয়ে কুমিল্লায় ঢোকার আগে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে মওদুদের গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গাড়িটির সামনের দিক ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনার পর বিএনপির নেতা মওদুদ বলেন, তাঁর ব্যবহূত গাড়িটি ভারী থাকায় বড় ধরনের দুর্ঘটনা হয়নি। ছোট গাড়ি হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটত বলে জানান তিনি। বাসের চালক মদ্যপ হতে পারেন বলে তিনি সন্দেহ করছেন। মওদুদ আহমদ আরও বলেন, ‘আমি সুস্থ আছি। কিন্তু মানসিকভাবে খারাপ লাগছে।’ এ কারণে সফর সংক্ষিপ্ত করে চট্টগ্রাম থেকেই ঢাকায় ফিরবেন তিনি ।