অশান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: আ.লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের নেতারা বলেছেন, অশান্তি সৃষ্টি করে রাজপথে কোনো কর্মসূচি পালন করতে দেওয়া হবে না। ষড়যন্ত্র ও অসাংবিধানিক উপায়ে সরকার পতনের চেষ্টা করলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা ঘরে বসে থাকবে না। কীভাবে প্রতিহত করতে হয় তা জানা আছে, সময়মতো দেখানো হবে।গতকাল সোমবার বিরোধী দলের গণমিছিলের পাল্টা কর্মসূচি হিসেবে দেওয়া ঢাকা মহানগর আওয়ামী লীগের জনসভায় এসব কথা বলা হয়। জনসভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ অভিযোগ করেন, যুদ্ধাপরাধীদের বাঁচাতে বিরোধী দল কর্মসূচি দিচ্ছে। তিনি বলেন, ‘বিএনপি মুক্তিযুদ্ধের পক্ষের দল এবং বিরোধীদলীয় নেত্রী মুক্তিযোদ্ধার স্ত্রী দাবী করেন। আবার যুদ্ধাপরাধীদের পক্ষে তিনি অবস্থান নেন। এ বিষয়ে তাঁর অবস্থান স্পষ্ট করা উচিত।’নানা আশঙ্কা থাকলেও গতকালকের এই কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালিত হয়। এই জনসভাকে ঘিরে গতকাল সকাল থেকেই বঙ্গবন্ধু এভিনিউ ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সদস্য মোতায়েন ছিল।