অশোক তারাকে ‘মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা’ প্রদানের সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় সেনাবাহিনীর তত্কালীন মেজর অশোক তারাকে ‘মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা’ প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৯৭১ সালের ১৭ ডিসেম্বর সকালে জীবনের ঝুঁকি নিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর কাছ থেকে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারকে উদ্ধার করেন। এ জন্য সরকার তাঁকে এ সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ১৬ ডিসেম্বরে দেশ স্বাধীন হলেও বঙ্গবন্ধুর পরিবার পাকিস্তানি হানাদার বাহিনীর কাছে অবরুদ্ধ অবস্থায় ছিল।আজ সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার এ বৈঠক অনুষ্ঠিত হয়।মুক্তিযুদ্ধে সময় অশোক তারা ধলই-গঙ্গাসাগর-ব্রাহ্মণবাড়িয়া-ভৈরব এলাকায় যুদ্ধ করেন। ভারত সরকার তাঁকে ‘বীর চক্র’ খেতাবে ভূষিত করে। তিনি ১৯৯৪ সালে অবসর গ্রহণ করেন।বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড আইনের অনুমোদন এবং দুর্যোগ ব্যবস্থাপনা আইন, (২০১২) চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। দুর্যোগ ব্যবস্থাপনা আইনে বলা হয়েছে, দুর্যোগকালীন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা দায়িত্বে অবহেলা করলে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।