অষ্টগ্রামে ট্রলার ডুবিতে নিহত ১, নিখোঁজ ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের অষ্টগ্রামে আজ সোমবার দুপুরে যাত্রীবাহী একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় একজনের লাশ উদ্ধার হয়েছে। তাঁর নাম রত্না রানী দাস (২০)। নিহত রত্নার বাড়ি অষ্টগ্রামের দাসপাড়ায়। এ ঘটনায় এখন পর্যন্ত দুজন যাত্রী নিখোঁজ রয়েছে।যাত্রীরা জানায়, অষ্টগ্রাম লঞ্চঘাট থেকে দুপুর সাড়ে ১২টার দিকে ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিয়ে একই উপজেলার দেউঘর গ্রামের উদ্দেশে ট্রলারটি ছেড়ে যায়। ট্রলারটি ঘাট থেকে ২০০ গজ দূরে যাওয়ার সময় লঞ্চ ঘাটের দিকে আসে। নোঙর করার সময় ট্রলারের পাশ দিয়ে যাওয়া একটি লঞ্চ থেকে সৃষ্ট ঢেউয়ের তোড়ে ট্রলারটি ডুবে যায়। এতে দুজন যাত্রী নিখোঁজ রয়েছে। অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. রব প্রধান জানান, নিখোঁজ যাত্রীর খোঁজে নদীতে তল্লাশি চলছে।