অষ্টম ওয়েজবোর্ড গ্রহণযোগ্য না হলে আন্দোলনের হুমকি
অবিলম্বে অষ্টম ওয়েজবোর্ড রোয়েদাদ ঘোষণার দাবি ও তা গ্রহণযোগ্য না হলে বাতিলের দাবিতে জোরদার আন্দোলন চালানোর ঘোষণা দিয়েছে দেশের দুই বৃহত্ সাংবাদিক ইউনিয়ন। আজ শুক্রবার চট্টগ্রাম প্রেসক্লাবে ঢাকা ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের মতবিনিময় সভায় এই ঘোষণা দেওয়া হয়।সভায় সাংবাদিক সমাজের ন্যায্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে দুই ইউনিয়নের নেতারা ঐক্যবদ্ধ ভূমিকা পালনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। খবর বাসসের।চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি শহীদ উল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিয়াজ হায়দার চৌধুরীর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক শাবান মাহমুদ, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আলী আব্বাস, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহসভাপতি মোশতাক আহমেদ, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী প্রমুখ। এর আগে ডিইউজে নেতাদের ফুলেল শুভেচ্ছা জানান সিইউজের সাংগঠনিক সম্পাদক ফারুক তাহের, নির্বাহী সদস্য স্বরুপ ভট্টাচার্য্য, এনামুল হক ও নুরুল আমিন চৌধুরী।সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএফইউজের যুগ্ম মহাসচিব আসিফ সিরাজ, নির্বাহী সদস্য তপন চক্রবর্তী, ডিইউজের সহসভাপতি তরুণ তপন চক্রবর্তী, কোষাধ্যক্ষ মফিজুল ইসলাম, দপ্তর সম্পাদক খন্দকার মোজাম্মেল হক, নির্বাহী সদস্য হাসান আরেফীন। এ ছাড়াও সিইউজে সহসভাপতি রতন কান্তি দেবাশীষ, অর্থ সম্পাদক আফসার মাহফুজ, নির্বাহী সদস্য স ম ইব্রাহিম, ‘দৈনিক যুগান্তর’-এর ব্যুরো প্রধান জসিম চৌধুরী, সাংবাদিক হাউজিং সোসাইটির পরিচালক নুর উদ্দিন আহমেদ, টিভি জার্নালিস্ট ফোরামের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, চট্টগ্রাম প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক নজরুল ইসলাম, টিভি ক্যামরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সহসভাপতি মো. ফরিদ, উজ্জ্বল ধর, আবদুর রউফ প্রমুখ।