অষ্টম ওয়েজ বোর্ড গঠনে নোয়াবের সম্মতি
‘দ্যা নিউজ পেপার ওনার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)’ সংবাদপত্র শিল্পের জন্য বহুল প্রত্যাশিত অষ্টম ওয়েজবোর্ড গঠনে নীতিগতভাবে সম্মত হয়েছে। আজ বুধবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সঙ্গে তাঁর সরকারি বাসভবন গণভবনে বৈঠককালে তারা এ সম্মতির কথা জানান। খবর বাসসেরবৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান যে, সংশ্লি¬ষ্ট অন্য সবার সঙ্গে আলোচনার পর এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি বলেন, নোয়াব নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীর সঙ্গে সংবাদপত্র শিল্প সম্পর্কিত বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। প্রধানমন্ত্রী তাদের বিভিন্ন সমস্যার কথা মনোযোগ সহকারে শোনেন। নোয়াব নেতৃবৃন্দ যুক্তরাষ্ট্র ভিত্তিক জনমত জরিপ প্রতিষ্ঠান ‘গ্যালাপে’র জরিপে শেখ হাসিনার প্রতি শতকরা ৭৭ ভাগ দেশবাসীর সমর্থন থাকায় এবং মিয়ানমারের বিরুদ্ধে সমুদ্র সীমা নিয়ে আইনগত লড়াইয়ে বাংলাদেশের জয়লাভের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে নোয়াব সভাপতি ও ইংরেজি দৈনিক ইন্ডিপেন্ডেন্টের সম্পাদক মাহবুবুল আলম, সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, নিউজ টুডে সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ, ইত্তেফাক সম্পাদক আনোয়ার হোসেন মঞ্জু, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, ফিন্যান্সিয়াল এক্সপ্রেস সম্পাদক মোয়াজ্জেম হোসেন, সংবাদ সম্পাদক আলতামাস কবীর, জনকণ্ঠ সম্পাদক আতিকুল¬হ খান মাসুদ, মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী ও ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত উপস্থিত ছিলেন।এছাড়া তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ ও আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লা¬হ এ সময় উপস্থিত ছিলেন।এর আগে গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রী ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)’র নবনির্বাচিত নির্বাহী কমিটির সঙ্গে বৈঠককালে বলেন, সংবাদপত্র শিল্পের জন্য অষ্টম ওয়েজবোর্ড শিগগিরই ঘোষণা করা হবে।