অষ্টম ওয়েজ বোর্ড গঠনের সব প্রক্রিয়া সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিগগিরই সাংবাদিকদের জন্য অষ্টম ওয়েজ বোর্ড ঘোষণা করা হবে। সেই সঙ্গে সাংবাদিকদের অন্যান্য দাবিও পূরণ করা হবে। আজ মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর কার্যালয়ে ঢাকা সাংবাদিক ইউনিয়নের নবনির্বাচিত নির্বাহী কমিটির সঙ্গে এক বৈঠকে এ কথা বলেন। খবর ইউএনবির।বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী বলেছেন, অষ্টম ওয়েজ বোর্ড গঠনের সব প্রক্রিয়া শেষ হয়েছে। তবে সরকার এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি।বৈঠকে ঢাকা সাংবাদিক ইউনিয়নের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সংগঠনটির সভাপতি ওমর ফারুক ও সাধারণ সম্পাদক শাবান মাহমুদ। প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহ আলমগীর। বৈঠকে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদও উপস্থিত ছিলেন।