অষ্টম ওয়েজ বোর্ড ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে: তথ্যমন্ত্রী
তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ বলেছেন, আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহেই সংবাদপত্রের অষ্টম মজুরি বোর্ড (ওয়েজ বোর্ড) গঠনের ঘোষণা দিতে যাচ্ছে সরকার।আজ রোববার বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একটি প্রতিনিধি দল তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদের সঙ্গে মন্ত্রণালয়ে সাক্ষাত্ করতে গেলে মন্ত্রী এ কথা জানান।বিএফইউজের সভাপতি ইকবাল সোবহান চৌধুরীর নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধিদল আজ তথ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাত্ করেন।তাঁরা সাংবাদিকদের কল্যাণ ও তাঁদের পেশাগত দায়িত্ব পালন-সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে আলোচনা করেন। এ সময় তথ্যমন্ত্রী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে সরকার অষ্টম সংবাদপত্র মজুরি বোর্ড গঠনের ঘোষণা দেবে বলে জানান।প্রতিনিধিদলে আরও ছিলেন বিএফইউজের মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া, সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, সহসভাপতি উত্পল কুমার সরকার, যুগ্ম মহাসচিব সাইফুল ইসলাম তালুকদার, নির্বাহী পরিষদ সদস্য আকরাম হোসেন খান, কার্তিক চ্যাটার্জি, মধুসূদন মণ্ডল, খায়রুজ্জামান কামাল ও রফিকুল ইসলাম সবুজ। বাসস।