অষ্টম ওয়েজ বোর্ডের দাবিতে সাংবাদিকদের ধর্মঘট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অষ্টম ওয়েজ বোর্ড গঠনের দাবিতে সাংবাদিক-শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান ধর্মঘট ও কর্মবিরতি পালন করছে। দুপুর ১২টার দিকে শুরু হওয়া এই কর্মসূচি বিকেল চারটা পর্যন্ত চলবে। তবে বেলা ১১টা থেকেই প্রেসক্লাবের সামনে জড়ো হতে থাকেন গণমাধ্যমকর্মীরা।বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) উভয় অংশ, প্রেসক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, বাংলাদেশ সংবাদপত্র প্রেস শ্রমিক ফেডারেশন ও সংবাদপত্র কর্মচারী ফেডারেশনের নেতারা সমাবেশে উপস্থিত আছেন।