অষ্টম ওয়েজ বোর্ডের দাবিতে ২৫ এপ্রিল গণ-অনশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অষ্টম ওয়েজ বোর্ড গঠনের দাবিতে কাল রোববার পূর্বঘোষিত গণ-অনশন কর্মসূচি স্থগিত করেছে সাংবাদিক শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। ২৫ এপ্রিল বুধবার সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত ওই কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়েছে।আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠেয় ঐক্য পরিষদের জরুরি সভায় এই সিদ্ধান্ত গ্রহণ নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন পরিষদের যুগ্ম আহ্বায়ক ইকবাল সোবহান চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন রুহুল আমিন গাজী, আবদুল জলিল ভূঁইয়া, ওমর ফারুক, বাকের হোসাইন, মতিউর রহমান তালুকদার, আলমগীর হোসেন খান, খায়রুল ইসলাম ও কামালউদ্দিন।গণ-অনশন কর্মসূচি সফল করার লক্ষ্যে ২৪ এপ্রিল বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবে ঐক্য পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় বিএফইউজে ও ডিইউজের নির্বাহী কমিটির কর্মকর্তা ও সদস্য, ইউনিট চিফ ও ডেপুটি ইউনিট চিফ, কর্মচারী ও প্রেস শ্রমিক ফেডারেশনের আওতাভুক্ত সব ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকদের উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।