অষ্টম শ্রেণীতে সমাপনী পরীক্ষা নিতে সরকারের নীতিগত সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষা ও বৃত্তি পরীক্ষা একীভূত করে এ বছর থেকে অষ্টম শ্রেণীর সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পরীক্ষা হবে অভিন্ন প্রশ্নপত্রে। অর্থাত্ সারা দেশের পরীক্ষার্থীরা একই প্রশ্নপত্রে পরীক্ষা দেবে। আজ বুধবার শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেয়।মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ জানায়, এরই মধ্যে সমাপনী পরীক্ষা পরিচালনার জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে আহ্বায়ক করে ১৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি চাইলে সদস্যসংখ্যা আরও বাড়াতে পারবে।