অষ্টম শ্রেণীর সমাপনী পরীক্ষা নভেম্বরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বছরের নভেম্বরে অষ্টম শ্রেণীর সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে প্রধান করে ১৫ সদস্যের একটি কমিটি গঠন করেছে। শিক্ষার নীতিনির্ধারক পর্যায়ের কর্মকর্তাদের কমিটির সদস্য করা হয়েছে। সময় বেঁধে দেওয়া না হলেও যত শিগগির সম্ভব কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।আজ বুধবার সচিবালয়ে আন্ত মন্ত্রণালয় বৈঠকে এ সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।সভাসূত্র জানায়, অষ্টম শ্রেণীর সমাপনী পরীক্ষা চালু হলে এ বছরের শেষ ভাগে অনুষ্ঠেয় জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে না। সমাপনী পরীক্ষার ফলাফলের ভিত্তিতেই বৃত্তি দেওয়া হবে। এ পরীক্ষায় ১৫ লাখ শিক্ষার্থী অংশ নিতে পারে বলে সভায় জানানো হয়।প্রসঙ্গত, ২০০৯ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা চালু এবং এর ভিত্তিতেই বৃত্তি দেওয়া হয়।