অষ্টমে ৮৭ শতাংশ, পঞ্চমে ৯৭ শতাংশ
জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট পরীক্ষায় গড় পাসের হার ৮৬ দশমিক ৯৭ শতাংশ। অন্যদিকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় পাসের হার ৯৭ দশমিক ৩৫ শতাংশ। ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় পাসের হার ৯২ দশমিক ৪৫ শতাংশ।আজ বৃহস্পতিবার সকালে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমিন গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে এই চার পরীক্ষার ফলাফলের অনুলিপি তুলে দেন। এবারই প্রথমবারের মতো এই দুটি বড় পরীক্ষার ফল একই দিন প্রকাশ করা হলো।প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করে সমাপনী ও দুপুর ১২টায় শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করে জেএসসি ও জেডিসি পরীক্ষার ফল প্রকাশ করা হয়।সমাপনী পরীক্ষার ফল www.dpe.gov.bd এবং www.dpe.teletalk.com.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। জেএসসি ও জেডিসি পরীক্ষার ফল বোর্ডের ওয়েবসাইট (www. educationboardresults.gov.bd) এবং টেলিটকের মাধ্যমে জানা যাবে।