অসম লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বড় দলগুলোর বিপক্ষে বাংলাদেশ ক্রিকেট দলের পারফরম্যান্স এমনিতেই ভালো নয়। রেকর্ড বলছে, পাকিস্তানের বিপক্ষে সেটি আরও খারাপ। টি-টোয়েন্টি দিয়ে বাংলাদেশ সফর শুরু করে এর পরই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে পাকিস্তান। দুই দলের ওয়ানডে লড়াইয়ের খুঁটিনাটি জেনে নিন এর আগে—এত্ত বড় হার!রানের ব্যবধানে একদিনের ক্রিকেটে পাকিস্তানের সবচেয়ে বড় জয়টি বাংলাদেশের বিপক্ষে। ঢাকায় ২০০০ এশিয়া কাপে জিতেছিল তারা ২৩৩ রানে। একবার ১০ উইকেটেই হেরেছে বাংলাদেশ—২০০৮ সালে করাচিতে। ১৮২ বল বাকি থাকতেই জিতে গিয়েছিল পাকিস্তান।তাঁরা নেইদুই দলের ওয়ানডে দ্বৈরথে ব্যাট হাতে সফল ক্রিকেটারদের বেশির ভাগই নেই এই সিরিজে। কেউ অবসরে গেছেন, কেউ বা ফর্ম হারিয়ে বা অন্য কারণে বাদ পড়েছেন দল থেকে। ৮৯৩ রান নিয়ে এই তালিকার শীর্ষে মোহাম্মদ ইউসুফ। পরের দুটি নাম সালমান বাট (৫৭৭) ও ইনজামাম-উল হক (৫৭৭)। বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি রান অলক কাপালি (২৫৩) ও রাজিন সালেহর (২৪৯)।বোলিং-বিস্ময় ওয়াস্তি১৯৯৯ সালে বঙ্গবন্ধু স্টেডিয়ামে দলের জয় নিশ্চিত হয়ে যাওয়ার পর সে সময়ের পাকিস্তান অধিনায়ক ওয়াসিম আকরাম বল তুলে দিয়েছিলেন ওপেনার ওয়াজাতুল্লাহ ওয়াস্তির হাতে। ফলাফল, ম্যাচের সবচেয়ে সফল বোলার ওয়াস্তি—৫-০-৩৬-৩! এরপর ওয়ানডে ক্যারিয়ারে মাত্র ৪.১ ওভার বোলিং করেছেন ওয়াস্তি। সে বছরই শারজায় ভারতের বিপক্ষে এক বলে দিয়েছিলেন ৪ রান। আর ২০০০ সালে গ্রেনেডায় চার ওভারে দিয়েছিলেন ২৯ রান।শত্রু ভয়ংকরওয়ানডে ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষেই বাংলাদেশের সাফল্যের হার সবচেয়ে কম। ২৬ ম্যাচে মাত্র একটি জয়, সেটি টেস্ট স্ট্যাটাস পাওয়ার আগে ১৯৯৯ বিশ্বকাপে। সাফল্যের হার ৩.৮৪। শতকরা হিসাবে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, ভারত ও ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সাফল্যের হার যেখানে ৫.২৬, ৬.৮৯, ৭.১৪, ৮.৬৯ ও ১৩.৩৩।আফ্রিদি-ফ্যাক্টরসীমিত ওভারের ক্রিকেটে প্রতিপক্ষ দলের আতঙ্কের নাম শহীদ আফ্রিদি। বাংলাদেশের জন্যও তা-ই। দুই দলের ওয়ানডে ইতিহাসে সবচেয়ে বেশি ২৪টি উইকেট নিয়েছেন এই অলরাউন্ডার। গড় ১৯.৪১। ব্যাটিংয়ে সেরা দুটি স্ট্রাইক রেটের ইনিংসও তাঁর। ২০০৮ সালে লাহোরে ১১ বলে করেছিলেন অপরাজিত ২৭, স্ট্রাইক রেট ২৪৫.৪৫! দ্বিতীয় সেরা ২০৬.৬৬ স্ট্রাইক রেটের ইনিংসটি ১২৪ রানের। গত বছর ডাম্বুলায় এশিয়া কাপের ম্যাচে মাত্র ৬০ বলে আফ্রিদি খেলেছিলেন এই ইনিংস। এক সিরিজে সবচেয়ে বেশি ১২ উইকেট নেওয়ার রেকর্ডও তাঁর।‘এগিয়ে’ থাকার লজ্জা!রেকর্ড বইয়ের এই একটি জায়গা, যেখান থেকে পারলে নিজের নামটি সবাই তুলে নিতে চাইবে, সেখানে নিরঙ্কুশভাবে এগিয়ে বাংলাদেশ। ম্যাচে সবচেয়ে খরুচে বোলিংয়ের তালিকায় প্রথম ১৭ জন বোলারের সবাই বাংলাদেশের। ১০ ওভারে ৯৫ রান দিয়ে সবার ওপরে শফিউল ইসলাম। তবে ওভারপ্রতি রানের হিসাবে শফিউলকেও (৯.৫০) ছাড়িয়ে গেছেন ফরহাদ রেজা। ২০০৮ সালে লাহোরে ৭ ওভারে দিয়েছিলেন ৬৭ রান। ইকোনমি রেট ৯.৫৭! সবচেয়ে বেশিবার শূন্য রানে আউট হওয়ার লজ্জাও বাংলাদেশের ব্যাটসম্যান মোহাম্মদ আশরাফুলের (৩ বার)।২৬ ম্যাচে ১৮ অধিনায়কদুই দল এক দিনের ম্যাচ খেলেছে ২৬টি। বিশ্বাস করুন আর না-ই করুন, এই ম্যাচগুলোতে দুই দলকে নেতৃত্ব দিয়েছেন ১৮ জন অধিনায়ক!