অসম্পূর্ণ ঘুমে স্মৃতিশক্তি হ্রাস!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অসম্পূর্ণ বা ভেঙে যাওয়া ঘুম স্মৃতিশক্তির জন্য ক্ষতিকর। ইঁদুরের ওপর পরিচালিত দ্য প্রসেডিংস অব দ্য ন্যাশনাল একাডেমি অব সায়েন্সের এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে বলে বিবিসি অনলাইনের খবরে বলা হয়েছে। ইঁদুরের ওপর পরিচালিত ওই গবেষণায় দেখা গেছে, বিচ্ছিন্ন বা ভেঙে যাওয়া ঘুম প্রাণীর স্মৃতিশক্তি গঠনে বাধা সৃষ্টি করে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট গবেষকেরা বলেছেন, হঠাত্ করে ঘুম ভেঙে গেলে একটি প্রাণী তার অনেক পরিচিত বস্তু চিনতে পারে না।ব্রিটেনের ঘুম বিশেষজ্ঞ নেইল স্ট্যানলি বলেছেন, গভীর ঘুমের সময় মস্তিষ্ক সারা দিনের ঘটনাবলি মূল্যায়ন করে এবং কোন বিষয়টি স্মৃতিতে সংরক্ষিত রাখবে তা ঠিক করে।