অসির কাছে মসি নত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘অসির চেয়ে মসি শক্তিশালী’—এটাই সত্য।কিন্তু মাঝে মাঝে অনেক সত্যও মিথ্যা হয়ে যায়। আর অসির কাছে আত্মসমর্পণ করে মসি।যেমন, গাদ্দাফি এবং তাঁর ছেলে ও তল্পিবাহকেরা গণহত্যা চালিয়ে এখনও লিবিয়ায় টিঁকে আছেন। ক্ষমতায় থাকলে তাঁরা সম্ভবত আরও আরো হত্যাযজ্ঞ চালাবেন। কিন্তু কী করে গাদ্দাফির মত এক নিষ্ঠুর শাসক এখনও বহাল তবিয়তে আছেন ! কারণ আর কিছুই নয়; ‘ত্রিপোলির কসাই’ খ্যাত মুয়াম্মার গাদ্দাফির পরামর্শদাতার তালিকায় আছেন অনেক পশ্চিমা বুদ্ধিজীবী। এদের অনেকের খ্যাতি তো বিশ্বজোড়া। মুখে তারা গণতন্ত্রের কথা বলের অথচ কাজ করেন স্বৈরশাসকের পক্ষে। গাদ্দাফির অর্থ-বিভবের কাছে তাঁরা নিজ বুদ্ধিবৃত্তিকে বিকিয়ে দিয়েছেন,জ্ঞানকে নিবেদিত রেখেছেন স্বৈরাচারের সেবায়!লিবিয়ার বিপুল সম্পদই গাদ্দাফির রক্ষাকবচ। চার হাজার বিলিয়ন ডলারের তেলের মজুদ, বড় বড় ব্যবসায়িক চুক্তি, নিজের গোপন সম্পদের পাহাড়—এ সবের বদৌলতেই গাদ্দাফি টিঁকে আছেন।অনেকের মনে তাই ্্্আজ প্রশ্ন, অর্থই কি বিশ্বের চালিকা শক্তি ? অর্থের কাছে মানবতা, স্বাধীনতা ও গণতন্ত্র কি পরাস্ত ?আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে গাদ্দাফি নিজেকে অনন্য সাধারণ চিন্তাবিদ এবং রাষ্ট্রনায়ক হিসেবে প্রতিষ্ঠা করতে চেয়েছেন। আর এ কাজে তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কতিপয় অধ্যাপকের আন্তর্জাতিক কনসালটিং প্রতিষ্ঠান মনিটরিং গ্রুপকে কাজে লাগিয়েছেন। প্রতিষ্ঠানটি বিশ্ব দরবারে গাদ্দাফির ভাবমূর্তি বাড়ানোর জন্য কাজ করে। আর এর বিনিময়ে প্রতিষ্ঠানটি পেয়েছে বিপুল অংকের অর্থ। তবে এ চেষ্টায় গাদ্দাফি যে সফল হয়েছেন তা নয়। তাঁর রাষ্ট্রদর্শন চিন্তার বাইবেল বলে খ্যাত ‘গ্রিন বুক’কে কেউই গুরত্ব দেয়নি। কেননা আন্তর্জাতিক সম্প্রদায় এখনও গাদ্দাফিকে রাষ্ট্রীয় সন্ত্রাসের মূল হোতা বলেই চেনে। বিশ্বে অনেক বুদ্ধিজীবী আছেন, যাঁরা মুখে গণতন্ত্রের ফেনা তোলেন। কিন্তু গোপনে গোপনে স্বৈরশাসক গাদ্দাফির নুন খান। আর বিনিময়ে তাঁকে বুদ্ধিভিত্তিক সেবা দেন যা স্বৈরতন্ত্রকে উত্সাহিত করারই নামান্তর। বিশ্ববিবেক মুখে যা-ই বলুক না কেন গাদ্দাফির অর্থই তাঁদের কাছে অনেক বড়। নৈতিকতার ঠাঁই সেখানে হয় না। ২০০৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত বছর প্রতি ৩০ লাখ ডলারের চুক্তিতে মনিটরিং গ্রুপ গাদ্দাফির আন্তর্জাতিক জনসংযোগ প্রতিষ্ঠান হিসেবে কাজ করে। গাদ্দাফিকে বিশ্বের কাছে একজন বুদ্ধিদীপ্ত-চিন্তাশীল ব্যক্তি হিসেবে তুলে ধরা, লিবিয়ার সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমঝোতা বৃদ্ধি, লিবিয়াকে বিশ্বের একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্র হিসেবে জাহির করার মত দায়িত্ব পালন করেছে মনিটরিং গ্রুপ। শুধু তা-ই নয়; পশ্চিমা অনেক বুদ্ধিজীবীর সঙ্গে গাদ্দাফির সাক্ষাত্কারেরও ব্যবস্থা করে প্রতিষ্ঠানটি। এই বুদ্ধিজীবীদের তালিকায় রয়েছেন—হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের জোসেপ নেই ও রবার্ট পুটনাম, রুটগার্স বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক বেঞ্জামিন বারবার, লন্ডন স্কুল অব ইকোনোমিক্সের অ্যান্থনি গিডেন্স, মার্কিন রাজনৈতিক পরামর্শক ও লবিস্ট রিচার্ড পার্লে, স্টানফোর্ড বিশ্ববিদ্যালয়ের ফ্রান্সিস ফুকুইয়ামা, ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির মিডিয়া ল্যাবের প্রতিষ্ঠাতা ও পরিচালক নিকোলাস নিগ্রোপণ্টে, মধ্যপ্রাচ্য বিশ্লেষক বার্নাড লুইস, সাংবাদিক ডেভিড ফ্রস্ট প্রমুখ। এদের অনেক গাদ্দাফির ‘গ্রিন বুক সেন্টার’এর অতিথি বক্তা হিসেবে লিবিয়ায় গেছেন। গাদ্দাফির প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন । অথচ লিবিয়ানদের কাছে গাদ্দাফির ‘গ্রিন বুক’ হল স্বাধীনতা হরণ ও নিপীড়নের এক নীল নকশা।গাদ্দাফির ছেলে সাইফ আল ইসলামও জ্ঞানের পূজারি। তিনিও অনুধাবন করেছেন, রাজনীতিতে ক্ষমতা পুনঃ উত্পাদনের হাতিয়ার হল জ্ঞান। এ কারণে সাইফ নিজেও বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ লন্ডন স্কুল অব ইকোনোমিক্সে লেখাপড়া করেছেন। আর দীর্ঘদিন তিনি বুদ্ধিবৃত্তীয় উপায়ে বাবার জন্য কাজ করছেন। সাইফ বিশ্বের খ্যাতনামা বুদ্ধিজীবীদের দলে ভিড়িয়েছেন। মেধাবীদের উচ্চশিক্ষার জন্য পাঠিয়েছেন পশ্চিমা দেশে। লেখাপড়া শেষ করে তারা এখন গাদ্দাফির হয়ে কাজ করে ঋণ শোধ করছেন। গাদ্দাফি সরকারের বর্তমান মুখপাত্র মুসা ইব্রাহিম তাদেরই একজন। অপপ্রচার চালিয়ে তিনি এখন গাদ্দাফির মানবতা বিরোধী অপরাধ ঢাকার চেষ্টা করছেন।অর্থের কাছে জ্ঞান শক্তি যদি এভাবে মাথা নত করে তাহলে তো দুষ্টদের জন্য এ পৃথিবী স্বর্গরাজ্য হয়ে উঠবে।ওয়েবসাইট অবলম্বনে।