অসুস্থ রাষ্ট্রপতিকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি জিল্লুর রহমান অসুস্থ। তাঁকে ঢাকা সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রোববার অসুস্থ রাষ্ট্রপতিকে দেখতে সেখানে যান। সিএমএইচ সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা বাসস জানায়, বার্ধক্যজনিত কারণে রাষ্ট্রপতি গতকাল রাতে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি হয়েছেন।প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদের বরাত দিয়ে বাসস জানিয়েছে, শেখ হাসিনা আজ রাষ্ট্রপতিকে দেখতে যান। সেখানে তিনি প্রায় ২৫ মিনিট অবস্থান করেন এবং রাষ্ট্রপতির সঙ্গে কথা বলেন। প্রধানমন্ত্রী সেখানে কর্তব্যরত চিকিত্সকদের কাছ থেকে রাষ্ট্রপতির স্বাস্থ্য সম্পর্কে খোঁজখবর নেন। রাষ্ট্রপতির আশু আরোগ্য কামনা করেন তিনি।প্রধানমন্ত্রীর প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকী এবং রাষ্ট্রপতির ছেলে নাজমুল হাসান পাপন এ সময় উপস্থিত ছিলেন।