অসুস্থ হয়ে আবার হাসপাতালে ম্যান্ডেলা (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা ফুসফুসের সংক্রমণের কারণে গতকাল মধ্যরাতে আবার হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে এ কথা জানানো হয়।দেশটির সরকারি এক বিবৃতিতে জানানো হয়, ৯৪ বছর বয়সী বর্ণবাদবিরোধী নেতা নেলসন ম্যান্ডেলা গতকাল মধ্যরাতে হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি কেমন আছেন, এ ব্যাপারে অবশ্য কিছু জানানো হয়নি।চলতি মাসের শুরুর দিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ম্যান্ডেলা খুব অল্প সময়ের জন্য আরও একবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এর আগে গত ডিসেম্বরে ফুসফুসের সংক্রমণের কারণে বর্ণবাদবিরোধী এই নেতা তিন সপ্তাহের জন্য হাসপাতালে ভর্তি ছিলেন। ওই সময় অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর পিত্তথলি থেকে পাথর অপসারণ করা হয়। ১৯৯০ সালে কারাবাস থেকে মুক্তি পাওয়ার পর এটাই ছিল ম্যান্ডেলার সবচেয়ে বেশি দিন হাসপাতালে থাকার ঘটনা।