অস্কার মনোনয়নে এগিয়ে লেডি গাগা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংগীতশিল্পীদের অস্কার মনোনয়নে বেশ এগিয়ে রয়েছেন হালের শীর্ষ পপতারকা লেডি গাগা। কন্ট্যাক্টমিউজিক-এ প্রকাশিত খবরের তথ্য অনুযায়ী, মনোনয়ন তালিকায় স্থান পাওয়া ৩৯টি গানের মধ্যে লেডি গাগা ও এলটন জনের ‘হ্যালো হ্যালো’ গানটিও রয়েছে। রকেট ম্যানের জিনমিও অ্যান্ড জুলিয়েট ছবিতে গানটি গেয়েছেন তাঁরা। এ ছাড়া দ্য হেল্প-এর ‘লিভিং প্রুফ’ গানটিও রয়েছে মনোনয়ন তালিকায়। গানটি গেয়েছেন মেরি জে ব্লিজ। আরও যাঁদের গান তালিকায় রয়েছে, এর মধ্যে রয়েছেন ক্রিস কর্নেল, গায়িকা-অভিনেত্রী জোয়ে ডিশ্যানেল ও এলভিস কস্টেলো। পিটিআই।