অস্কারে যাবেন না জনি ডেপ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ বছর অস্কার আয়োজনে না-ও দেখা যেতে পারে পাইরেটস অব দ্য ক্যারিবিয়ানের ক্যাপ্টেন ‘জ্যাক স্প্যারো’ খ্যাত অভিনেতা জনি ডেপকে। দীর্ঘদিনের প্রেমিকা ভেনেসা পারাদিসের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের চিড় তাতে আরও বাড়তে পারে, এই আশঙ্কায় নাকি এবারের অস্কার অনুষ্ঠানেই উপস্থিত হবেন না তিনি। অস্কার অনুষ্ঠানে জনি ডেপের অনুপস্থিতির এই খবর দিয়েছে আইএএনএস। সংবাদমাধ্যমটি জানিয়েছে, অস্কার এড়িয়ে যাওয়ার এমন খবর চাউর হওয়ার পেছনে রয়েছে ভেনেসার সঙ্গে ডেপের সম্পর্ক ভাঙার গুজব। অনুষ্ঠানে উপস্থিত নানাজনের মুখরোচক কথাবার্তা আর তাঁর ও পারাদিসের সম্পর্ক নিয়ে সবার মুখোমুখি হওয়ার বিষয়টিই এড়াতে চাইছেন জনি।এবারের অস্কারে ৪৮ বছর বয়সী পুরস্কার জিতবেন, এমন আশাও জনি ডেপ করছেন না। কাজে কাজেই অস্কারে উপস্থিত হয়ে খামোখা ভেনেসা আর তাঁর সম্পর্কের বিষয়টি নিয়ে লোকজনের নজর কাড়তে চাইছেন না ডেপ। শোবিজস্পাই জানিয়েছে, অস্কার আয়োজনে তাঁর ও ভেনেসার উপস্থিতি অস্বস্তিকর পরিবেশ তৈরি করতে পারে বলেই বোধহয় অস্কার এড়িয়ে যাচ্ছেন তিনি। উল্লেখ্য, আগামী ২৬ ফেব্রুয়ারি কোডাক থিয়েটারে এবারের অস্কার পুরস্কার প্রদান অনুষ্ঠানটি আয়োজিত হবে।