অস্কারে ‘হুগো’ আর ‘দি আর্টিস্ট’ মুখোমুখি
এ বছর একাডেমি অ্যাওয়ার্ডে ১১টি বিভাগে মনোনয়ন পেয়েছে মার্টিন স্করসিসের হুগো। এর মধ্যে সেরা ছবি ও সেরা পরিচালকের মনোনয়ন রয়েছে। ১০টি বিভাগে মনোনয়ন পেয়েছে নির্বাক ছবি দি আর্টিস্ট। এর মধ্যে আছে সেরা ছবির মনোনয়নও। গত মঙ্গলবার এ মনোনয়ন তালিকা প্রকাশ করা হয়। সেরা ছবির তালিকায় মনোনয়ন পাওয়া উল্লেখযোগ্য ছবিগুলো হলো সামাজিক ছবি দ্য ডিসেন্ড্যান্টস, ১১ সেপ্টেম্বরের হামলা নিয়ে ছবি এক্সট্রিমলি লাউড অ্যান্ড ইনক্রেডিবলি ক্লোজ। এদিকে সেরা অভিনেতার মনোনয়ন তালিকায় রয়েছেন ডেমিয়ান বিচির (আ বেটার লাইফ), জর্জ ক্লুনি (দ্য ডিসেন্ড্যান্টস), জ্যঁ দুজারদিন (দি আর্টিস্ট), গ্যারি ওল্ডম্যান (টিংকার টেলর সোলজার স্পাই) ও ব্র্যাড পিট (মানিবল)। সেরা অভিনেত্রীর মনোনয়নে রয়েছেন গ্লেন ক্লোজ (আলবার্ট নবস), রুনি মারা (দ্য গার্ল উইথ দ্য ড্রাগন টাটু), ভাইওলা ডেভিস (দ্য হেল্প), মেরিল স্ট্রিপ (দি আয়রন লেডি)। ২৬ ফেব্রুয়ারি দেওয়া হবে এ পুরস্কার। রয়টার্স, এএফপি।