অস্কারের আসরে নতুন চমক! (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরস্কারের পাশাপাশি ফ্যাশন ইভেন্ট হিসেবে প্রতিবছর অস্কার অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিবছর অস্কার অনুষ্ঠানের লাল গালিচায় কোটি কোটি ডলারের অরে সেজে বিশ্বের নামিদামী তারকাদের দেখা যায়। কে কাকে ছাপিয়ে যাবেন এই নিয়ে শুরু হয় চাপা একটি প্রতিযোগিতা।কাল রোববার প্রতিবারের মতো যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের কোডাক থিয়েটারে পর্দা উঠবে অস্কারের ৮৪তম আসরের। প্রতিবারের মতো কোডাক থিয়েটারে আসরটি বসলেও এবারে পুরো অনুষ্ঠানটিতে বেশ কিছু চমক থাকছে বলে জানিয়েছেন অস্কার অনুষ্ঠানের স্টাইল বিশেষজ্ঞ স্যাম সাবুরা।

রয়টার্সে প্রকাশিত খবরে এই চমকের ব্যাপারে স্যাম সাবুরা বলেছেন, ‘প্রতিবছরই অস্কারে আমরা লাল আর কালো রঙের বাহার দেখি। কিন্তু এবারে একটু ভিন্নতা আনা হয়েছে। আশা করছি সেটা ভালো হবে। এটা বসন্তের সময়। এ সময় অনেক বাহারি রং দেখা যায়। তাই আমি আশা করছি এবারের আসরে বসন্তের বিভিন্ন রং আপনারা দেখতে পারবেন।’জানা গেছে, এবারের আসরে অভিনেত্রী চার্লি থেরনগলার হার, কানের দুলসহ বেশ কিছু গয়না পরবেন। থাকবে হীরার অলংকারও। স্যাম বলেছেন, ‘আমি ধারণা করছি এই আসরে আমরা সবচেয়ে বড় এবং আকর্ষণীয় কানের দুল দেখতে যাচ্ছি ।’