অস্কারের নতুন ঠিকানা নকিয়া থিয়েটার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একাডেমি অ্যাওয়ার্ড বা অস্কারের সঙ্গে জড়িয়ে আছে কোডাক থিয়েটারের নাম। ২০০১ সাল থেকে হলিউডের এ মিলনায়তনে বসেছে অস্কারের আসর। এবার কোডাক থিয়েটারের জায়গা দখল করতে আসছে লস অ্যাঞ্জেলেসের নকিয়া থিয়েটার। অস্কার কর্তৃপক্ষ জানিয়েছে, ২০১৩ সাল থেকে অস্কার অ্যাওয়ার্ডের আসর বসবে এ নতুন মিলনায়তনে। এ বছরের আসর বসছে ২৬ ফেব্রুয়ারি, পুরোনো কোডাক থিয়েটারেই।সাত হাজার ১০০ আসনসমৃদ্ধ নতুন নকিয়া থিয়েটারে থাকছে নতুন অনেক সুযোগ-সুবিধা। পিটিআই।