অস্ট্রিয়ায় মোজার্টের অপ্রকাশিত কম্পোজিশন উদ্ধার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি অস্ট্রিয়ায় খোঁজ মিলেছে সতেরো শতকের প্রখ্যাত সংগীতজ্ঞ মোজার্টের অপ্রকাশিত একটি কম্পোজিশনের। ধারণা করা হচ্ছে, মাত্র ১০ বছর বয়সে এটি কম্পোজ করেছিলেন তিনি।একটি নোট বইয়ের পাতায় লেখা এ কম্পোজিশনটি খুঁজে পাওয়া গেছে। ১৭৬৭ কিংবা ১৭৬৮ সালের দিকে এটি কম্পোজ করেছিলেন মোজার্ট। এর পেছনে অকাট্য একটি প্রমাণও পেয়েছেন গবেষকেরা। নোট বইয়ে কম্পোজিশনটির প্রতিলিপি লেখা হয়েছে ডেল সিগনরে জিওভেন উলফগ্যাং মোজার্টের নামে।এ প্রসঙ্গে সংগীত-বিশেষজ্ঞ হিল্ডগার্ড হারম্যান-স্নয়ডার উদ্ধৃতি দিয়ে বিবিসি জানিয়েছে, ‘মোজার্টের বাবা লিওপল্ড মোজার্টই কেবল এভাবে তাঁর ছেলে মোজার্টের নাম লিখতেন। আমরা নিশ্চিত, এটি মোজার্টেরই কম্পোজিশন। হাতে লেখা ১৬০ পৃষ্ঠার নোট বইটিতে মোজার্টের বাবার কিছু কাজও লিপিবদ্ধ রয়েছে।’এরই মধ্যে মোজার্টের অপ্রকাশিত কম্পোজিশনটি পিয়ানোতে বাজিয়েছেন অস্ট্রিয়ান সংগীতশিল্পী ফ্লোরিয়ান বারসাক। চার মিনিটের কম্পোজিশনটি সম্পর্কে ফ্লোরিয়ান বলেছেন, ‘এটা আর কারও নয়, মোজার্টেরই কম্পোজিশন। কারণ এতে মোজার্টের কাজের ছোঁয়া স্পষ্টভাবেই ফুটে উঠেছে।’উল্লেখ্য, এর আগে ২০০৯ সালে মোজার্টের অপ্রকাশিত দুটি কম্পোজিশন উদ্ধার করেছিলেন বিশেষজ্ঞেরা। ধারণা করা হয়, সেগুলো সাত কিংবা আট বছর বয়সে কম্পোজ করেছিলেন মোজার্ট।