অস্ট্রেলিয়ায় নির্বাচন ১৪ সেপ্টেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ১৪ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ বুধবার ২০১৩ সালের প্রথম বড় ধরনের বক্তৃতায় প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড এই তারিখ ঘোষণা করে চমক সৃষ্টি করেন। রয়টার্স ও বিবিসি অনলাইনের খবরে এ কথা জানানো হয়।এর আগে ২০১০ সালের আগস্টে অস্ট্রেলিয়ার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। পরবর্তী নির্বাচন অবশ্যই আগামী ৩০ নভেম্বরের মধ্যে হতে হবে। কিন্তু আগেভাগেই গিলার্ডের এই তারিখ ঘোষণার মধ্য দিয়ে বোঝা যাচ্ছে, নির্বাচন নিয়ে দেশবাসীকে তিনি অনিশ্চয়তার মধ্যে রাখতে চান না।এ কারণে ১২ আগস্টের মধ্যে পার্লামেন্ট ভেঙে দেওয়ার জন্য গভর্নর জেনারেল কোয়েনটিন ব্রিসকেও নির্দেশ দিয়েছেন তিনি। গিলার্ড তাঁর ঘোষণায় বলেন, ‘যথাসময়ের আট মাস আগে সাধারণ নির্বাচনের এই ঘোষণা দীর্ঘ সময় ধরে নির্বাচনী প্রচারণার উদ্দেশ্যে নয়। এই ঘোষণা শুধু পরিকল্পনা সম্পর্কে ধারণা দেবে।’প্রধানমন্ত্রী বলেন, ‘আমি এমন একটি পরিবেশ তৈরি করতে চাই, যেখানে পুরো জাতি যেন নোংরা রাজনীতি ছেড়ে খুব সহজেই নীতি ও কর্মসূচির ওপর দৃষ্টি দিতে পারে। আমি পুরো তিন বছর এই সেবা দিতে চাই।’জনমত জরিপের ফলাফলে আভাস পাওয়া গেছে, এখন নির্বাচন হলে টনি অ্যাবটের নেতৃত্বাধীন লিবারেল পার্টি ক্ষমতাসীন লেবার পার্টিকে হারিয়ে দেবে।