অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন জুলিয়া গিলার্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী হিসেবে আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন লেবার পার্টির নেতা জুলিয়া গিলার্ড। অস্ট্রেলিয়ার ইতিহাসে গিলার্ডই প্রথম নারী প্রধানমন্ত্রী, যিনি জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছেন।গত মাসে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারার কারণে দেশটিতে একটি ঝুলন্ত পার্লামেন্টের পরিস্থিতি তৈরি হয়। এর পরিপ্রেক্ষিতে অনেক নাটকীয়তার পর গিলার্ডের লেবার পার্টি পার্লামেন্টের অপর দুই ছোট দল গ্রিন পার্টি ও ইন্ডিপেন্ডেন্ট পার্টির সহায়তায় সরকার গঠন করতে সক্ষম হয়।অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় গিলার্ডের শপথ অনুষ্ঠিত হয়। লেবার পার্টির আরেক নেতা সাবেক প্রধানমন্ত্রী কেভিন রুড গিলার্ডের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।—বিবিসি অনলাইন