অস্ট্রেলিয়া থেকে ফিরেছেন অর্ণব ও কনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়া-বাংলাদেশ অ্যাসোসিয়েশনের আয়োজনে ১৭ মার্চ অস্ট্রেলিয়ার মেলবোর্নে এবং ১৮ মার্চ অ্যাডিলেডের অনুষ্ঠানে গান করতে আমন্ত্রিত হন বাংলাদেশি কণ্ঠশিল্পী অর্ণব ও কনা। অনুষ্ঠান দুটিতে তাঁদের সঙ্গে আরও গান করেন প্রবাসী বাংলাদেশি শিল্পী মালা। গান শেষে ২০ মার্চ অর্ণব ও ২২ মার্চ রাতে দেশে ফিরেছেন কনা। দেশে ফিরে কনা প্রথম আলো অনলাইনকে বলেন, প্রথমবারের মতো অস্ট্রেলিয়ায় গাইতে যেয়ে অবাক হয়েছি সেখানকার বাঙালিদের আমাদের গানের প্রতি ভালোবাসা দেখে।’কনা আরও বলেন, ‘গান করার ফাঁকে যে সময়টুকু পেয়েছি তখন সেখানকার দর্শনীয় কয়েকটি স্থানে ঘুরে বেরিয়েছি। ভীষণ ভালো লেগেছে। চিন্তা করছি খুব শিগগিরই অস্ট্রেলিয়া ভ্রমণ নিয়ে একটা লেখা লিখব।’এদিকে ফেসবুকের মাধ্যমে মেলবোর্ন থেকে মালা বলেন, ‘অর্ণব ও কনা দুজনেই বাংলাদেশের অনেক জনপ্রিয় ও গুণী শিল্পী। এমনকি আমারও অনেক পছন্দের। তাঁদের সঙ্গে আমার গান করাটা ছিল অনেক আনন্দের।’ উল্লেখ্য, সম্প্রতি প্রকাশিত মিশ্র অ্যালবাম ‘নারী’ এবং ‘পেটম্যান ইঙ্ক’ অ্যালবামে কনার গাওয়া একটি করে গান রয়েছে। ‘নারী’ অ্যালবামে অর্ণবের সংগীতায়োজনে একটি রবীন্দ্রসংগীত রয়েছে। আর অন্যদিকে ফুয়াদ আল মুক্তাদিরের সুর ও সংগীতায়োজনের ডেডলাইনের ব্যানারে প্রকাশিত হয়েছে মালার একক অ্যালবাম ফুয়াদ ফিচারিং মালা।