অস্ট্রেলিয়া সিরিজ জিতল ৩-০ ব্যবধানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হোবার্ট টেস্টের প্রথম ইনিংসে পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়া ৫১৯ রান করে ফেলার পরাই পাকিস্তানিদের ‘ধবল ধোলাই’ নিশ্চিত হয়ে গিয়েছিল। পুরো সিরিজে ব্যাট হাতে ব্যর্থ একটি দলের ব্যাটসম্যানরা শেষ টেস্টে এসে একেকজন যে ‘ডন ব্র্যাডম্যান’ বা ‘ডব্লিউ জি গ্রেস’ হয়ে উঠবেন—এমনটা আশা করা একটু বাড়াবাড়িই ছিল। হোবার্ট টেস্টের বাকি সময়টা যেন ধবল ধোলাইয়ের আনুষ্ঠানিকতাই সারল পাকিস্তান। চূড়ান্ত ব্যাটিং ব্যর্থতার একটি সিরিজ শেষে ফলাফলটা তাই ৩-০।হোবার্ট টেস্টে কিছু করে দেখানোর একটা আশা ছিল পাকিস্তানিদের। কিন্তু অসি ব্যাটিং সেই আশা আর বাস্তবে রূপ দিতে দিল না। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ৫১৯ রানে ইনিংস ঘোষণা করার পর নিজেদের প্রথম ইনিংসে পাকিস্তানের ব্যাটিং ব্যর্থতাই হোবার্ট টেস্টের ভাগ্য নিশ্চিত করে দিয়েছিল। ৫১৯ রানের জবাবে মাত্র ৩০১ রান করে প্রথম ইনিংসে ২১৮ রানে পিছিয়ে থেকে আর যা-ই হোক, অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট জয় কিংবা বাঁচানোর আশা করা একটু কঠিনই। এর জন্য যে অসাধারণ ব্যাটিং-শৈলীর প্রয়োজন ছিল, পাকিস্তানের সেই ব্যাটিং-শৈলী কেবল হোবার্ট টেস্টে নয়, পুরো সিরিজেই অনুপস্থিত ছিল পাকিস্তানের। শীর্ষস্থানীয় ব্যাটসম্যানদের ফর্মহীনতা পাকিস্তান দলের অবস্থা করুণই করে দিয়েছে দিনকে দিন। যা হোক, অস্ট্রেলিয়া তাদের দ্বিতীয় ইনিংসে খুব দ্রুত ২১৯ রান করে ইনিংস ঘোষণা করে পাকিস্তানের সামনে টার্গেট ছুড়ে দেয় ৪৩৮ রানের। অস্ট্রেলিয়ার অধিনায়ক রিকি পন্টিং পাকিস্তানের জন্য এই রান করার জন্য সময় দিয়েছিলেন গোটা দুটি দিন। ৪৩৮ রানের লক্ষ্যে খেলতে নেমে শেষ পর্যন্ত পাকিস্তান অলআউট ২০৬ রানে। আগেই বলা হয়েছে, পাকিস্তান ৪৩৮ রান করার জন্য হাতে পেয়েছিল গোটা দুটি দিন। কিন্তু ফর্মহীন ব্যাটসম্যানদের এ দুটি দিনই হয়তো অনেক দীর্ঘসময় মনে হচ্ছিল। আসলে পাকিস্তানের সামনে এই টেস্টে লক্ষ্য বলতে কিছু ছিল কি না, তা বলা কঠিন। কারণ, এ দুটি দিন পাকিস্তানি ব্যাটসম্যানরা না-ম্যাচ বাঁচানোর চেষ্টা করেছে, না-জেতার জন্য লড়াই করতে পেরেছে। দলের পক্ষে একমাত্র খুররাম মঞ্জুর লড়াই করতে পেরেছেন ৭৭ রানের ইনিংস খেলে। এই ৭৭ রান ছাড়া পাকিস্তান দলে দ্বিতীয় সর্বোচ্চ রান মোহাম্মদ আমিরের ৩০ রান। হ্যাঁ, মোহাম্মদ আমির, একজন বোলার। কোনো বিশেষজ্ঞ ব্যাটসম্যান নয়।অস্ট্রেলিয়ার পক্ষে সবচেয়ে সফল বোলার ছিলেন হরিজ ও সিডল। সিডল ২৫ রানে তিনটি একং হরিজ ৩০ রানে তিনটি উইকেট নেন। এ ছাড়া বলিঞ্জার ৩১ রানে একটি, জনসন ৫৯ রানে একটি ও ওয়াটসন ৩৮ রানে দুটি উইকেট দখল করেন।সংক্ষিপ্ত স্কোরঅস্ট্রেলিয়া (প্রথম ইনিংস) ৫১৯ (ডিক্লেয়ার)রিকি পন্টিং ২০৯, মাইকেল ক্লার্ক ১৬৬মোহাম্মদ আসিফ ২/১০৪পাকিস্তান (প্রথম ইনিংস) ৩০১ (অলআউট)সালমান বাট ১০২সাইমন ক্যাটিচ ৩/৩৪অস্ট্রেলিয়া (দ্বিতীয় ইনিংস) ২১৯ (ডিক্লেয়ার)সাইমন ক্যাটিচ ১০০, পন্টিং ৮৯শোয়েব মালিক ২/১৬পাকিস্তান (টার্গেট ৪৩৮) ২০৬ (অলআউট)খুররাম মঞ্জুর ৭৭সিডল ৩/২৫, হরিজ ৩/৩০(অস্ট্রেলিয়া ২৩১ রানে জয়ী)