হ্যামিল্টন টেস্টে নিউজিল্যান্ডকে ১৭৬ রান হারিয়েছে অস্ট্রেলিয়া। টেস্ট জয়ের জন্য নিউজিল্যান্ডের সামনে ছিল ৪৭৯ রানের লক্ষ্যমাত্রা। কিন্তু কিউইদের দ্বিতীয় ইনিংস শেষ হয়ে যায় ৩০২ রানে। গতকাল মঙ্গলবার টেস্টের চতুর্থ দিন শেষেই নিউজিল্যান্ড পরিণত হয়েছিল ১৮৫/৫-এ। আজ পঞ্চম দিনে অস্ট্রেলিয়ার জন্য জয়টা ছিল কেবল সময়ের ব্যাপার। নিউজিল্যান্ড শেষ পাঁচ উইকেটে পঞ্চম দিন যোগ করতে পারে ১১৭ রান। গাপটিল ৫৮, ব্র্যান্ডন ম্যাককুলাম ৫১ ও সাউদি ৪৫ রান করে নিউজিল্যান্ডের মান রক্ষা করেন। অস্ট্রেলিয়ার পক্ষে জনসন ৭৩ রানে ৬ উইকেট নিয়ে নিউজিল্যান্ডের প্রতিরোধ গুঁড়িয়ে দেন।অথচ টেস্টের প্রথম দিনটা ছিল নিউজিল্যান্ডেরই। সাউদি ও ভেট্টরির বোলিংয়ে মাত্র ২৩১ রানেই গুটিয়ে গিয়েছিল অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস। নিউজিল্যান্ড তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নামার পর অসিরা যেন আহত বাঘের মতো গর্জে ওঠে। নিউজিল্যান্ডকে মাত্র ২৬৪ রানে অলআউট করে দিয়ে তাদের বড় ধরনের লিড নেওয়া থেকে বঞ্চিত করে অস্ট্রেলিয়া। অসিরা নিজেদের দ্বিতীয় ইনিংসে তাঁদের ব্যাটিং সামর্থ্যের পুরোটা ঢেলে দিয়ে নিউজিল্যান্ডকে ছুড়ে দেয় বিরাট চ্যালেঞ্জ। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া ৮ উইকেটে ৫১১ রান করলে নিউজিল্যান্ডের সামনে জয়ের জন্য লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৪৭৯ রানের। সেই লক্ষ্যমাত্রা থেকে ১৭৬ রান দূরে শেষ পর্যন্ত থেমে গেল জয়ের জন্য নিউজিল্যান্ডের পথচলা। অস্ট্রেলিয়া হ্যামিল্টনে জিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজটাও জিতে নিল ২-০ ব্যবধানে।সংক্ষিপ্ত স্কোরঅস্ট্রেলিয়া ২৩১ ও ৫১১/৮ (ডিক্লে.)নিউজিল্যান্ড ৩০২ (দ্বিতীয় ইনিংস) ও ২৬৪গাপটিল ৫৮, ম্যাককুলাম ৫১জনসন ৬/৭৩অস্ট্রেলিয়া ১৭৬ রানে জয়ী