হোবার্ট টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৭৭ রানে পিছিয়ে আছে পাকিস্তান। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৮ উইকেটে ৫১৯ রান করে ইনিংস ঘোষণা করার পর পাকিস্তান ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ৩০১ রানে অল আউট হয়েছে। অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তৃতীয় দিন শেষে ১ উইকেট হারিয়ে ৫৯ রান সংগ্রহ করেছে।উদ্বোধনী ব্যাটসম্যান সালমান বাটের ধৈর্য্যশীল ১০২ রানের কল্যাণেই পাকিস্তানের মুখ রক্ষা হয়েছে। তাঁর ১০২ রানের পর শোয়েব মালিক দ্বিতীয় সর্বোচ্চ ৫৮ রান করেন। এ ছাড়া ইমরান ফরহাত ও উমর গুল দুজনেই ৩৮ রান করে করেন। অভিজ্ঞ মোহাম্মদ ইউসুফ ব্যাট হাতে ছিলেন পুরোপুরি ব্যর্থ। অস্ট্রেলিয়ার পক্ষে হরিজ ও সাইমন ক্যাটিচ যথাক্রমে ৯৬ ও ৩৪ রানে তিনটি করে উইকেট শিকার করেন।অস্ট্রেলিয়া এর আগে প্রথম ইনিংসে রিকি পন্টিংয়ের ডাবল সেঞ্চুরি (২০৯) ও মাইকেল ক্লার্কের দুরন্ত ১৬৬ রানের সুবাদে ৫১৯ রানের পাহাড় গড়ে তোলে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া শেন ওয়াটসনের উইকেট হারিয়ে ৫৯ রান করেছে। তিনি ১ রান করে মোহাম্মদ আমিরের বলে মোহাম্মদ ইউসুফের হাতে ধরা পড়েন। তৃতীয় দিন শেষে পাকিস্তানের বুকের ওপর চাপ হয়ে চড়ে বসে আছেন ইনফর্ম সাইমন ক্যাটিচ ৩৩ রানে ও রিকি পন্টিং ২৫ রানে। সংক্ষিপ্ত স্কোরঅস্ট্রেলিয়া (১ম ইনিংস) ৫১৯/৮ (ডিক্লেয়ার)রিকি পন্টিং ২০৯, মাইকেল ক্লার্ক ১৬৬মোহাম্মদ আসিফ ২/১০৪, দানিশ কানেরিয়া ৩/১৮৯পাকিস্তান (১ম ইনিংস) ৩০১ (অল আউট)সালমান বাট ১০২, শোয়েব মালিক ৫৮হরিজ ৩/৯৬, ক্যাটিচ ৩/৩৪অস্ট্রেলিয়া (২য় ইনিংস) ৫৯/১ (১৮ ওভার)ক্যাটিচ ৩৩*, রিকি পন্টিং ২৫*(তৃতীয় দিন শেষে অস্ট্রেলিয়া ২৭৭ রানে এগিয়ে)