অস্ট্রেলিয়াই এখন এগিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হ্যামিল্টন টেস্টে অস্ট্রেলিয়ার ২৩১ রানের জবাবে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড নিজেদের প্রথম ইনিংসে ২৬৪ রানের বেশি যেতে পারেনি। এর মধ্যে রস টেইলরের একারই অবদান ১৩৮ রান। বড় ধরনের ব্যাটিং ব্যর্থতার পরও মাত্র ৩৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিনের শেষ ভাগে আলোর স্বল্পতার কারণে খেলা বন্ধ হয়ে যাওয়ার আগ পর্যন্ত দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ৩৫। সব মিলিয়ে অস্ট্রেলিয়াই এখন এগিয়ে ২ রানে।নিউজিল্যান্ডের ইনিংসে আতঙ্ক সৃষ্টি করেছেন তিনজন অসি বোলার। তাঁরা হলেন বলিঞ্জার, হ্যারিস ও জনসন। বলিঞ্জার ও হ্যারিস নিয়েছেন যথাক্রমে ৫৭ ও ৫০ রানে ৩টি করে উইকেট। জনসন ৫৯ রানে ৪ উইকেট নিয়ে নিউজিল্যান্ডের ব্যাটিং লাইনআপকেই মাথা তুলে দাঁড়াতে দেননি। জনসন মূলত নিউজিল্যান্ডের টেইল এন্ডারদের ফিরিয়ে দিয়েছেন অসি বোলিংকে বিব্রত করার আগেই। নিউজিল্যান্ড তাই ধন্যবাদ দিতেই পারে রস টেইলরের অনবদ্য ১৩৮ রানকে। নিউজিল্যান্ডের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রান এসেছে ওয়াটলিংয়ের ব্যাট থেকে। তাঁর সংগ্রহ ৪৬। আর তৃতীয় সর্বোচ্চ রান বোলার সাউদির ২২। তিনি বল হাতে সাফল্য পেয়ে উজ্জীবিত হয়ে ব্যাট হাতেও নিউজিল্যান্ডকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। সংক্ষিপ্ত স্কোরঅস্ট্রেলিয়া ৩৫/০ (১৪ ওভার) ও ২৩১নিউজিল্যান্ড ২৬৪ (প্রথম ইনিংস)রস টেইলর ১৬৪জনসন ৪/৫৯, বলিঞ্জার ৩/৫৭, হ্যারিস ৩/৫০দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়া ২ রানে এগিয়ে