অস্ট্রেলিয়াকে হারাল শ্রীলঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কমনওয়েলথ ব্যাংক ত্রিদেশীয় সিরিজের নবম ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়াকে আজ তিন উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা।হোবার্টে অনুষ্ঠিত দিবা-রাত্রির এই ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। কিন্তু শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের। দলীয় ২৭ রানের মধ্যেই উদ্বোধনী দুই ব্যাটসম্যানকে হারিয়ে বসে অস্ট্রেলিয়া। তবে এর পর ১৫৪ রানের অসাধারণ এক জুটি গড়েন পিটার ফরেস্ট ও অধিনায়ক মাইকেল ক্লার্ক। ফরেস্টের ১০৪ ও ক্লার্কের ৭২ রানের উপর ভর করে ছয় উইকেটে ২৮০ রান তোলে অস্ট্রেলিয়া।২৮১ রানের লক্ষ্যে খেলতে নামা শ্রীলঙ্কাকে শক্ত অবস্থান এনে দেন উদ্বোধনী ব্যাটসম্যান মাহেলা জয়াবর্ধনে। সাজঘরে ফেরার আগে লঙ্কান অধিনায়ক দলীয় সংগ্রহে যোগ করেন ৮৫ রান। দিনেশ চান্ডিমাল করেন ৮০ রান। চার বল বাকি থাকতেই দলের জয় নিশ্চিত করে পেরেরা ২১ ও কুলাসেকারা ব্যক্তিগত চার রানে অপরাজিত থাকেন। সূত্র: ওয়েবসাইট।