অস্ট্রেলিয়াতে ব্যাপক বন্যা, প্রাকৃতিক দুর্যোগ ঘোষণা (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস ও কুইন্সল্যান্ডে ব্যাপক বন্যা ছড়িয়ে পড়েছে। বন্যার কারণে এ দুটি অঞ্চল পুরো দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ শনিবার কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা বিবিসি ও রয়টার্স এ খবর প্রকাশ করেছে।খবরে বলা হয়েছে, বন্যায় আক্রান্ত হাজার হাজার মানুষকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। এখনো ১০ হাজার বন্যার্ত মানুষ নদীর তীরেই অবস্থান করছেন। কুইন্সল্যান্ড কর্তৃপক্ষ তাদের রাজ্যের দক্ষিণ অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগ ঘোষণা করেছে। মানুষের দুর্ভোগ কমানোর জন্য আক্রান্ত অঞ্চলে বিমান থেকে খাদ্য এবং চিকিত্সাসামগ্রী সরবরাহ করা হচ্ছে। কিন্তু বন্যাপরিস্থিতির কোনো উন্নতি দেখছেন না আবহাওয়া পূর্বাভাসদাতারা।

নিউ সাউথ ওয়েলস এবং কুইন্সল্যান্ড রাজ্যের ভিতর দিয়ে ১২টির মতো নদী বয়ে গেছে। এই নদীর পানি থেকেই বন্যার সৃষ্টি হয়েছে। ১৩ মিটারেরও উপরে বন্যার পানি উঠতে পারে বলে কেউ কেউ মনে করছেন। আবহাওয়া পূর্বাভাসদাতারা বলেছেন, এ বন্যা কোনো কোনো অঞ্চলে কয়েক দিন থেকে কয়েক সপ্তাহব্যাপী স্থায়ী হতে পারে।