অস্ট্রেলিয়ার কাছে ২০০ যাত্রী নিয়ে নৌকাডুবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্ট্রেলিয়ার ক্রিসমাস আইল্যান্ডের কাছে আজ বৃহস্পতিবার প্রায় ২০০ যাত্রী নিয়ে একটি নৌকা ডুবে গেছে। অস্ট্রেলিয়ার সমুদ্র নিরাপত্তা কর্তৃপক্ষের বরাত দিয়ে রয়টার্সের খবরে এ কথা জানানো হয়।বেঁচে থাকা যাত্রীদের উদ্ধারে অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বাহিনীর একটি বিমান ঘটনাস্থলে গেছে বলে জানানো হয়েছে।ওই যাত্রীরা শরণার্থী হিসেবে আশ্রয় নিতে ইন্দোনেশিয়া থেকে সমুদ্রপথে ঝুঁকি নিয়ে অস্ট্রেলিয়ার ক্রিসমাস আইল্যান্ডে আসছিল।