অস্ট্রেলিয়ার নতুন পররাষ্ট্রমন্ত্রী বব কার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড আজ শুক্রবার দেশের নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বব কারের নাম ঘোষণা করেছেন। নিউ সাউথ ওয়েলসের সাবেক নেতা কার দেশের শীর্ষ কূটনীতিক হবেন। এ পুনর্বিন্যাসের ব্যাপারে গিলার্ড বলেন, ‘দেশের জন্য কাজ করতে আমার সরকারের প্রধান হাতিয়ার হবে আমি এমন একটি দল গঠন করেছি। বব কার সিনেটে যোগ দেবেন এবং তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।’সাবেক সাংবাদিক বব কার নিউ সাউথ ওয়েলসের নেতা হিসেবে দীর্ঘ এক দশক দায়িত্ব পালন করেন। পরে ২০০৫ সালে তিনি পদত্যাগ করেন।