অস্ট্রেলিয়ার পুলিশের তদন্তে উইকিলিকস নির্দোষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন কূটনৈতিক গোপন নথি ফাঁস করে বিশ্ব জুড়ে আলোচিত ওয়েবসাইট উইকিলিকস অস্ট্রেলিয়ায় কোনো ফৌজদারি অপরাধ করেনি বলে জানিয়েছে দেশটির পুলিশ। অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ (এএফপি) তাদের তদন্ত শেষে আজ শুক্রবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। এএফপির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, অস্ট্রেলিয়ার আইন অনুযায়ী প্রাপ্ত তথ্যপ্রমাণ মূল্যায়ন করে তারা উইকিলিকসের কোনো অপরাধ খুঁজে পায়নি।এর আগে অস্ট্রেলিয়ার সরকার সে দেশে উইকিলিকস কোনো অপরাধ করেছে কি না, তা তদন্ত করতে নির্দেশ দিয়েছিল। মার্কিন গোপন কূটনৈতিক তারবার্তা প্রকাশ করাকে ফৌজদারি অপরাধ বলে মন্তব্য করেছিলেন দেশটির প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড। তবে এ ধরনের মন্তব্য করে জুলিয়া গিলার্ড উইকিলিকসের সমর্থক গোষ্ঠী এবং তাঁর লেবার পার্টির কয়েকজন সদস্যের সমালোচনার মুখে পড়েন। রয়টার্স।