অস্ট্রেলিয়ার ভয় মালিঙ্গা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টিম নিলসেনের ল্যাপটপে আলাদা একটা ফাইল নিশ্চিতভাবে খোলা হয়েছে তাঁর নামে। ফাইলের নাম সিক্রেটস অব লাসিথ মালিঙ্গা!আগামীকাল অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা ম্যাচ। এমনিতেই গত বিশ্বকাপ ফাইনালের পুনর্মঞ্চায়নের ম্যাচ। শ্রীলঙ্কার জন্য প্রতিশোধেরও। বাড়তি একটা আগ্রহ আছে এই ম্যাচ ঘিরে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লঙ্কানদের ক্ষোভ আছে আরও। গত সাত বছরে শ্রীলঙ্কায় খেলতে আসেনি অস্ট্রেলিয়া। সর্বশেষ সেই ২০০৪ সালে এসেছিল এখানে। এরপর এই বিশ্বকাপে খেলতে দ্বীপদেশটিতে পা রেখেছে বিশ্বচ্যাম্পিয়নরা।এতে অবশ্য একটা সুবিধাজনক দিকও আছে। শ্রীলঙ্কার কন্ডিশনের সঙ্গে অস্ট্রেলিয়ার এই দলের বেশির ভাগ ক্রিকেটারেরই পরিচয় নেই। পন্টিং, ব্র্যাড হাডিন আর মাইকেল ক্লার্কেরই কেবল আছে।তবে কন্ডিশনের চেয়েও অস্ট্রেলিয়ার জন্য বেশি ভয় মালিঙ্গাকে নিয়ে। গত ম্যাচে হ্যাটট্রিক করেছেন। ৫ বলের মধ্যে তুলে নিয়েছেন ৪ উইকেট। ক্রিকেট ইতিহাসের প্রথম বোলার হিসেবে বিশ্বকাপে দুটো হ্যাটট্রিকের কীর্তিও এখন তাঁর। ২০০৭ বিশ্বকাপের সেই ফাইনালে গিলক্রিস্ট-লাঞ্ছনার মধ্যেও ভালো বল করেছিলেন এই মালিঙ্গাই।অলরাউন্ডার স্টিভেন স্মিথ নির্দ্বিধায় স্বীকার করলেন, ‘মালিঙ্গা দুর্দান্ত বোলিং করছে। ওকে খেলা আমাদের জন্য হবে চ্যালেঞ্জ। ও তো কেনিয়ার বিপক্ষে প্রথম খেলতে নেমেছিল এবার বিশ্বকাপে। অথচ নেমেই কী বোলিংটাই না করল। হ্যাটট্রিক, ছয়টি উইকেট!’অস্ট্রেলিয়ার জন্য এমনিতে আতঙ্কের নাম মুত্তিয়া মুরালিধরন। এবার শ্যাম-কূলের টানাপোড়েন। মুরালিকে সমঝে খেলবে নাকি মালিঙ্গাকে? স্মিথ বলছেন, মালিঙ্গার চেয়ে স্পিন সামলানোই এখন তাঁদের কাছে মনে হচ্ছে সহজ, ‘নিজেদের মাটিতে শ্রীলঙ্কা খুবই আত্মবিশ্বাসী একটা দল। ওরা সেই সুবিধাও পাবে। উইকেট তো খুবই টার্ন করছে। ওদের বিপক্ষে আমাদের অনেক বেশি স্পিন খেলতে হবে।’দুই ‘ম’—মুরালি-মালিঙ্গায় চোখ রাখতে গিয়ে তৃতীয় ‘ম’-এর কথা আবার যেন ভুলে না যায় অস্ট্রেলিয়া। অজন্তা মেন্ডিসও তো আছেন! তবে লঙ্কান-স্পিনারদের কী করে খেলতে হয়, সেই রহস্য জানতে বেশি দূর যাওয়ার দরকার নেই। পন্টিংই তো আছেন। ২০০৪ সালের ওই সফরে টানা চার ওয়ানডেতে ফিফটি করেছিলেন পন্টিং।শ্রীলঙ্কার অস্ট্রেলিয়ান কোচ ট্রেভর বেলিস অবশ্য একটা ‘সুখবর’ দিয়েছেন। টার্নিং উইকেট নয়, কলম্বোয় পেসার-সহায়ক উইকেটই বানানো হবে। অস্ট্রেলিয়া তো পেস দিয়েই জিততে চায় বিশ্বকাপ। লি-টেইট-জনসনরাও দারুণ করছেন। কিন্তু এক মালিঙ্গাও তো এই তিনজনের জন্য যথেষ্ট! ওয়েবসাইট।