অস্ট্রেলিয়ায় বন্যা পরিস্থিতির ভয়াবহ অবনতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। হাজার হাজার মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যাচ্ছে।রকহাম্পটন শহরের ৭৭ হাজার বাসিন্দাকে জোর করে স্থানান্তর করার পরিকল্পনা করা হচ্ছে বলেও জানা গেছে। শহরটিতে ক্রমেই বন্যার পানি বেড়ে চলেছে।অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড বন্যাকবলিত বুন্দাবার্গ শহর সফর করেছেন এবং হেলিকপ্টারে এমারাল্ডসহ বন্যাপীড়িত অঞ্চল পরিদর্শন করেন।কুইন্সল্যান্ডের প্রধানমন্ত্রী বলেছেন, বন্যায় দুই লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ফ্রান্স বা জার্মানির চেয়েও বড় অঞ্চল বন্যায় ডুবে গেছে। ইতিমধ্যে প্রায় ২২টি শহর বন্যায় ডুবে গেছে যার পুনর্গঠনে অস্ট্রেলিয়ার বিলিয়ন ডলারের প্রয়োজন হবে।এমারাল্ড শহরে ১১ হাজার মানুষের বাস। এই শহরের পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ বলে সাংবাদিকদের জানিয়েছেন প্রধানমন্ত্রী আনা ব্লাই। —বিবিসি।