অস্ট্রেলিয়ায় ভারতীয় যুবককে পুড়িয়ে মারার চেষ্টা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এক ভারতীয় যুবককে পুড়িয়ে মারার চেষ্টা করেছে চার অস্ট্রেলীয়। গতকাল শুক্রবার দিবাগত রাত দেড়টা থেকে দুইটার দিকে মেলবোর্ন শহরের এসেনডনে এ ঘটনা ঘটে।এনডিটিভি অন লাইনের খবরে বলা হয়, অগ্নিদগ্ধ ওই যুবককে দি আলফ্রেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর শরীরের ১৫ শতাংশ পুড়ে গেছে। তবে তাঁর অবস্থা স্থিতিশীল বলে পুলিশ জানায়। পুলিশ জানায়, অগ্নিদগ্ধ ওই যুবক একটি অনুষ্ঠান শেষে স্ত্রীকে নিয়ে বাসায় ফেরেন। তিনি স্ত্রীকে নামিয়ে যথাযথ স্থানে গাড়ি রাখেন। এ সময় চার যুবক তাঁকে আবার গাড়িতে ঠেলে ঢুকিয়ে গায়ে জ্বালানি ছিটিয়ে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।অস্ট্রেলিয়ার অগ্নিসংযোগ ও বিস্ফোরক দল ঘটনাটি তদন্ত করে দেখছে। তবে প্রাথমিকভাবে অপরাধ তদন্তকারী সংস্থার কর্মকর্তা ঘটনাটির সঙ্গে বর্ণবাদের সম্পর্ক নেই বলে দাবি করেছেন।