অস্ট্রেলিয়ায় হামলার পরিকল্পনা: তিনজনকে কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ার সিডনিতে একটি সামরিক ঘাঁটিতে আত্মঘাতী হামলা চালানোর ষড়যন্ত্র করায় তিনজনকে ১৮ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। শাস্তিপ্রাপ্ত এ তিনজন হলেন—ওয়াসিম ফাতাল (৩৫), নাইফ এল সাইদ (২৮) ও সানি অ্যাওয়েজ (২৭)।ওই তিনজন হোলসওয়ার্থি ঘাঁটিতে স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে ঢুকে নিজেদের মৃত্যুর আগ পর্যন্ত সেনাসদস্যদের ওপর গুলি করার পরিকল্পনা করেছিল। বিচারক বেটি কিং তাঁদের এ পরিকল্পনাকে আনাড়ি বলে উল্লেখ করেছেন।শাস্তিপ্রাপ্তরা জানান, প্যারোলে মুক্তি পাওয়ার আগ পর্যন্ত তাঁদের সাড়ে ১৩ বছর সাজা ভোগ করতে হবে। বিচারক বলেন, চরমপন্থী মনোভাবের এ তিনজন তাঁদের এই দৃষ্টিভঙ্গি ত্যাগ করার ঘোষণা তো দেনইনি, এমনকি তাঁরা তাঁদের এ কৃতকর্মের জন্য অনুশোচনা পর্যন্ত করেননি। তিনি বলেন, ‘আপনাদের এ পরিকল্পনা অসত্।’কৌঁসুলিরা বলেন, ‘সোমালিয়া-ভিত্তিক জঙ্গি সংগঠনগুলোর সঙ্গে এ তিনজনের যোগাযোগ রয়েছে। আর তাঁরা দৃঢ়ভাবে বিশ্বাস করে পশ্চিমারা ইসলামের ওপর কঠোর আঘাত হানবে।’আদালতে একটি প্রতিলিপি পড়ে শোনানোর সময় গোয়েন্দা পুলিশকে উদ্দেশ করে ফাতাল বলেন, ‘আমি যদি সেনাসদস্যদের হত্যা করার সুযোগ পাই তাহলে আল্লাহর নামে বলছি, আমি তা করব।’ এদিকে বিচারক আদালত কক্ষে ঢোকার সময় ওই তিনজন উঠে দাঁড়াতে অসম্মতি জানান। একই সঙ্গে আফগানিস্তান ও সিরিয়া সম্পর্কে ক্রমাগত চিত্কার করায় ওয়াসিম ফাতালকে বিচারকক্ষ থেকে সরিয়ে নেওয়া হয়।২০০৯ সালে আগস্টে তাঁদের গ্রেপ্তারের সময় পুলিশ বলেছিল, এ হামলার ঘটনাটি ঘটলে তা হতো দেশের ইতিহাসে সবচেয়ে নিকৃষ্ট উদাহরণ। বিবিসি।