অস্ত্র ও ইয়াবাসহ চৌধুরী আলমের ভাগনে হামিদ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতা চৌধুরী আলমের ভাগনে হামিদকে অস্ত্র, ইয়াবা বড়ি, ফেনসিডিলসহ গ্রেপ্তার করেছে র‌্যাব-৩-এর একটি দল। গতকাল রোববার রাতে রাজধানীর পীর ইয়ামেনী হোটেল থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।র‌্যাব সূত্রে জানা যায়, তখন তাঁর কাছ থেকে আটটি গুলিসহ ওয়ান পয়েন্ট নাইন এমএম পিস্তল, চারটি গুলিসহ আরেকটি পিস্তল, ৯০টি ইয়াবা বড়ি ও ৪৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আজ সোমবার দুপুর ১২টায় টিকাটুলিতে র‌্যাব-৩-এর কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।