অস্ত্র ও জাল নোটসহ দুই ভারতীয় নাগরিক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোয়েন্দা পুলিশের একটি দল পুরান ঢাকার ৪৫ জিন্দাবাহার এক নম্বর গেট থেকে অস্ত্র ও জাল নোটসহ দুজন ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত দুজন হলেন—শেখ মো. ফারুক মাদ্রাজি ও বিশ্বজিত্। এ সময় পুলিশ ফারুকের কাছ থেকে একটি বিদেশি রিভলবার, তিনটি গুলি, পাঁচ হাজার অর্থমূল্যের ভারতীয় জাল নোট এবং ১০ হাজার ভারতীয় রুপি উদ্ধার করে। গতকাল বুধবার বিকেলে এ অভিযান চালানো হয়।গোয়েন্দা পুলিশের সহকারী পুলিশ কমিশনার কাজী মুনিরুজ্জামানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।