প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একটি অস্ত্র মামলায় জেএমবির দুই সদস্য মাসুদ ওরফে আবদুর রউফ ও চান মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।আজ বুধবার দুপুরে দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক রেজাউল ইসলাম এ রায় ঘোষণা করেন।একই মামলায় জেএমবির সদস্য ও সিদ্দিকুর রহমান ওরফে বাংলা ভাইয়ের স্ত্রী ফাহিমা বেগম ওরফে ফারজানাকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। ফারজানাকে ২০০৬ সালের ৬ মার্চ অস্ত্র মামলায় গ্রেপ্তার করা হয়।