অস্ত্র মামলায় ১৭ বছরের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে অস্ত্র মামলায় মোহাম্মদ হারিছ (৩৫) নামের এক ব্যক্তিকে ১৭ বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার ফেনীর যুগ্ম জেলা জজ (প্রথম আদালত) ও বিশেষ ট্রাইব্যুনাল আদালত-৩-এর বিচারক জেবুন্নাহার আয়েশা আসামির উপস্থিতিতে এ রায় দেন।হারিছের বাড়ি ফেনী পৌরসভার শহীদ শহীদুল্লা কায়সার সড়কে। রায় ঘোষণার পর তাঁকে ফেনী কারাগারে পাঠানো হয়।মামলার এজাহার ও সহকারী সরকারি কৌঁসুলি একরামুল করিম খোন্দকার জানান, ২০১০ সালের ১৯ জুলাই ভোররাত তিনটার দিকে মোহাম্মদ হারিছসহ ২০-২৫ জন আড্ডা বাড়ির পাশে জড়ো হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে ফেনী সদর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আশিকুর রহমানের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে গিয়ে একটি এলজি ও দুটি কার্তুজসহ হারিছকে গ্রেপ্তার করে। অন্যরা পালিয়ে যায়।এ ঘটনায় আশিকুর রহমান বাদী হয়ে অস্ত্র আইনের ১৯ (এ) ও (এফ) ধারায় মামলা করেন। আজ আদালত অস্ত্র আইনের ১৯ (এ) ধারায় হারিছকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও (এফ) ধারায় সাত বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেন।